গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস, প্রতিনিধি দলে রয়েছেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লিবারেল ডেমোক্রেট পার্টি (এলডিপি) একটি প্রতিনিধি দল নিয়ে তার সঙ্গে বৈঠকে বসে। এলডিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার।
এলডিপির বৈঠকের আগে একই দিন বিকাল ৩টায় গণফোরামের একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে। গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ৯ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাম, সদস্য সচিব ডা. মিজানুর রহমান মিজান, সিনিয়র অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও মোস্তক আহমেদ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলমান এই সংলাপের তৃতীয় ধাপ শুরু হয়েছে গত ৫ অক্টোবর। এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের বৈঠকে বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দলও অংশ নেবে বলে জানা গেছে।
আরো পড়ুন: শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি
ড. ইউনূসের সঙ্গে ধারাবাহিক বৈঠকগুলোতে দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনের পথ খুঁজে বের করার উদ্যোগ নেয়া হচ্ছে।
