×

অন্যান্য

‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেলো আসল কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেলো আসল কারণ

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হারপিকের বোতল হাতে এক অনলাইন অ্যাক্টিভিস্টের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। যা রীতিমতো নেটিজেনদের হাসির খোরাক হয়েছে।

জানা গেছে, অনলাইনে লাইভ টকশোতে আলোচকদের তর্ক-বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটেছে। টকশো চলাকালেই হঠাৎ ব্যারিস্টার নিঝুম মজুমদারকে হারপিক দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ। বিষয়টি মুহূর্তেই সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

আরো পড়ুন: শিল্পপতি প্রেমিককে ১১ টুকরো, বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর তথ্য

এর আগে নিঝুম মজুমদারের একটি ফোনকল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে নিঝুম মজুমদার তার কথিত প্রেমিকাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দেন। যদিও ফোনকলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গত ৮ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করলেও ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানান। এরপর থেকেই নেটিজেনরা নিঝুম মজুমদারকে কটাক্ষ করে ‘হারপিক মজুমদার’ নামে অবিহিত করছেন। যে লাইভ টকশোতে নিঝুমকে হারপিক দেখানো হয়, সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আলোচনা করা হচ্ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App