×

অন্যান্য

প্রয়াত বন্ধু সজল খালেদের স্মরণে গাজী মুনছুর আজিজের এভারেস্ট বেস ক্যাম্প অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

প্রয়াত বন্ধু সজল খালেদের স্মরণে গাজী মুনছুর আজিজের এভারেস্ট বেস ক্যাম্প অভিযান

প্রয়াত বন্ধু সজল খালেদের স্মরণে গাজী মুনছুর আজিজের এভারেস্ট বেস ক্যাম্প অভিযান

প্রয়াত বন্ধু ও এভারেস্টজয়ী সজল খালেদের স্মরণে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান সম্পন্ন করেছেন লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ। 'যুদ্ধ নয় শান্তি চাই, সবুজ বিশ্ব গড়তে চাই'—এই স্লোগানকে সামনে রেখে তিনি গত ১৩ জুন নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান।

গত ৬ জুন নেপালের লুকলা থেকে ট্রেকিং শুরু করে অষ্টম দিনের মাথায় তিনি ৫,৩৬৪ মিটার উচ্চতার বেস ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হন। এই অভিযানের মাধ্যমে তিনি শুধু বন্ধুকে স্মরণই করেননি, বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ এবং পরিবেশ রক্ষার বার্তাও পৌঁছে দিয়েছেন।

গাজী মুনছুর আজিজ বলেন, ২০১৩ সালের ২০ মে এভারেস্ট জয় করে নামার পথে সজল মারা যান। এখন অনেকেই এভারেস্ট জয় করছেন এবং তাদের গল্প সবাই শুনছে। আমি চাই, তাদের সঙ্গে সজলের গল্পটাও মানুষ জানুক। তাকে স্মরণ করতেই আমার এই অভিযান।

অভিযানের উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন, আমরা একটি যুদ্ধমুক্ত ও দূষণমুক্ত পৃথিবী চাই, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম নির্মল আনন্দে বাঁচবে। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতেই এভারেস্ট বেস ক্যাম্পের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানকে বেছে নিয়েছি। 

তিনি জানান, সজলের উদ্যোগে ২০০৭ সালে কক্সবাজারের মেরিন ড্রাইভে দেশের প্রথম 'বাংলা ম্যারাথন' অনুষ্ঠিত হয়েছিল। তার মৃত্যুর পর সেই আয়োজন থেমে যায়। সজলের স্মৃতি ধরে রাখতে এবং বাংলাদেশে ম্যারাথনের শুরুর গল্পকে বাঁচিয়ে রাখতে ২০১৭ সাল থেকে প্রতি বছর মেরিন ড্রাইভে তিনি একক ম্যারাথন করে আসছেন।

উল্লেখ্য, গাজী মুনছুর আজিজ একাধারে লেখক, গবেষক এবং পরিব্রাজক। তিনি বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এবং বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য। ভ্রমণবিষয়ক একাধিক বইয়ের লেখক তিনি।

এবারের অভিযানে সহায়তাকারী ক্রাউড ফান্ডিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিএমটিসি-এর প্রতিষ্ঠাতা ইনাম আল হক এবং অল্টিচিউড হান্টারের তৌফিক আহমেদ তমালসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App