×

জাতীয়

অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মেয়র আতিকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৬:২৪ পিএম

অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মেয়র আতিকের

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) আয়োজিত ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ছবি : ভোরের কাগজ

সব ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নির্ধারিত স্লোগান ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’। যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিশোররাই আগামীতে এ রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে সঠিক পথ দেখানো সবার নৈতিক দায়িত্ব।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) আয়োজিত ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের সভাপতিত্বে সেমিনারে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আতিক বলেন, সব মা ও বাবাকেই তার সন্তান কার সঙ্গে মিশে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যায় কি না, পড়াশোনা ঠিকমতো করে কি না, যথাসময়ে বাসায় ফিরে কি না, শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত যাবতীয় শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে কি না, কোনো ধরনের মাদক গ্রহণ করে কি না এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করে কি না এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।

মেয়র বলেন, ধ্বংসের তলানিতে পৌঁছানোর আগেই কিশোর অপরাধী ও গ্যাং অপসংস্কৃতি নির্মূলে পর্যাপ্ত সংশোধন ব্যবস্থা, কাউন্সেলিং, পরিবার ও সমাজের যথোপযুক্ত মনোযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরদেরকে দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App