×

জাতীয়

ছাত্রদের অসাম্প্রদায়িক করে তুলতে নতুন পাঠ্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৮:০৮ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক মনোভাব তৈরি ও গণতন্ত্রমনা হিসেবে গড়ে তোলার জন্য নতুন পাঠ্যক্রম প্রণয়নসহ আরও অনেক উদ্যোগ নিয়েছি। এসব করা হয়েছে যাতে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা ও সনদসর্বস্ব শিক্ষা থেকে বেরিয়ে এসে আনন্দময় শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ হতে পারে।

রবিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন মন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ রাসেল সম্পর্কে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পরবর্তী সময়ে শেখ রাসেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ঘাতকরা জানতো শুধু শেখ মুজিবকে হত্যা করলেই তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে না। তারা জানতো শেখ মুজিবের বংশধর কেউ জীবিত থাকলে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাই তারা শিশু শেখ রাসেলকেও সেদিন হত্যা করে। কিন্তু সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে যেন কখনই এমন হামলার ঘটনা না ঘটে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এমন হামলা বন্ধ করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা দরকার। প্রত্যেকটি মানুষকে অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন হতে হবে এবং প্রতিবেশীদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসেছিলেন আসিফ মাহমুদ

দাবি রাশেদের পদত্যাগের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসেছিলেন আসিফ মাহমুদ

লালমনিরহাটে লোকালয়ে বাঘের হানা, আহত ৩

লালমনিরহাটে লোকালয়ে বাঘের হানা, আহত ৩

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App