×

জাতীয়

চট্টগ্রামবাসী না চাইলে সিআরবিতে হাসপাতাল হবে না: রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০২:২১ পিএম

চট্টগ্রামবাসী যদি বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর চট্টগ্রামের সিআরবিতে রেল হাসপাতাল না চান তাহলে সেখানে হাসপাতাল নির্মাণ করা হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার (১ নভেম্বর) চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এক প্রতিনিধিদল রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে চট্টগ্রাম রেলের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে রেল হাসপাতাল গড়ে তুলতে চাচ্ছেন তার বিরোধিতা করেন।

এ সময় রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য রেলওয়ে সেখানে সব সুবিধাযুক্ত একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করে। আপনাদের আপত্তি থাকলে আমরা হাসপাতাল করবো না।

একই সঙ্গে পুরো বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি জানান।

রেলওয়ে সূত্র জানায়, গত বছরের ১৮ মার্চ সিআরবি এলাকায় হাসপাতাল প্রকল্পের চুক্তি সই ও অনুমোদন হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) এসব নির্মাণ করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামের বেসরকারি প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে ১২ বছর। ইতোমধ্যে রেলওয়েকে আট কোটি টাকা পরিশোধ করেছে বেসরকারি প্রতিষ্ঠানটি। ৫০ বছর পর হাসপাতালটি রেলওয়েকে হস্তান্তর করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। আর প্রকল্পটি হবে বর্তমান রেলওয়ে হাসপাতাল ও সংলগ্ন খালি জমি, রেলওয়ে হাসপাতাল কলোনি স্টাফ কোয়ার্টারের ছয় একর জমিতে। সম্পাদিত চুক্তি অনুযায়ী এখন চলছে নির্মাণযজ্ঞের প্রস্তুতি।

চট্টগ্রাম নগরের ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ সিআরবি এলাকায় স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের লোকজন আন্দোলন শুরু করেন। নাগরিক সমাজ, চট্টগ্রাম ও সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এই প্রকল্প বাতিলের দাবিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App