×

জাতীয়

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৭ এএম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
তেলবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছেন নিহত দুই জনের মধ্যে ট্রাকচালক মো. আবুল কাসেমের বাড়ি ফেনী সদরে ও অপরজন মো. কাসেম (৫০) সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন। এ ছাড়া এ ঘটনায় শাহ আলম (১৯) নামের একজন গাড়ির হেলপার আহত হয়েছেন। তার বাড়ি সিরাজগঞ্জে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, দুটি গাড়িই চট্টগ্রামমুখী ছিল। একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি জানান, মরদেহ ও গাড়িগুলো হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App