×

জাতীয়

রমনা বটমূলে হামলা: হাইকোর্টের ডেথ রেফারেন্স শুনানির কার্যতালিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১১:১৭ এএম

পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিল শুনানির জন্য মঙ্গলবার (২ নভেম্বর) হাইকোর্টের কার্যতালিকা এসেছে।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বিশেষ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার বিকেল চারটা থেকে চারটা ১৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। ন্যাক্কারজনক ওই হামলায় ঘটনাস্থলে নিহত হন ৯ জন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। ওই ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেন। সে রায়ে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আট জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় ইতোমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এদিকে বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট আসে। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও আপিল করেন। সেই ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য মঙ্গলবার হাইকোর্টের কার্যতালিকা এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App