×

জাতীয়

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের রিটে সময় নিল প্রেস কাউন্সিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৪:২১ পিএম

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের রিটে সময় নিল প্রেস কাউন্সিল

বাংলাদেশ প্রেস কাউন্সিল

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টে এক সপ্তাহের সময় পেয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। মঙ্গলবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ তাদের সময় আবেদন মঞ্জুর করেন।

আদালতে প্রেস কাউন্সিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। রিটের পে ছিলেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিটিআরসি হাইকোর্টকে জানিয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত সব অনলাইন নিউজপোর্টাল ও অনিবন্ধিত অনলাইন পোর্টালের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বর রিট পিটিশনে সংযুক্ত থাকা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজপোর্টাল বাদে অনিবন্ধিত সব নিউজপোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে তাৎণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App