×

জাতীয়

ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৫:২০ পিএম

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান এ অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে হেফাজত নেতা মামুনুল হকের বিচার শুরু হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে চলতি বছরের ৩০ এপ্রিল জেলার সোনারগাঁও থানায় মামলা করেন তার ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে আনার সময় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন তিনি। শুনানি শেষে মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মাধ্যমে ধর্ষণ মামলায় আসামি মামুনুল হকের বিচার কাজ শুরু হলো।

এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটায় মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতের হেফাজতে আনা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়রা অবরুদ্ধ করে রাখে মামুনুল হককে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও তাণ্ডব চালিয়ে দুই শতাধিক যানবাহন ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেন তারা।

ওই দিন রিসোর্টে সঙ্গে থাকা নারী জান্নাত আরা ঝর্ণাকে ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে মামুনুল দাবি করলেও ঘটনার প্রায় এক মাস পর গত ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তিনি মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App