×

জাতীয়

মানবতার সেবায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: এলজিইআরডি প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০৪:২০ পিএম

মানবতার সেবায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: এলজিইআরডি প্রতিমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ের এলজিইআরডি ভবনে এক অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। ছবি : ভোরের কাগজ

মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

রাজধানীর আগারগাঁওয়ের এলজিইআরডি ভবনে ডিস্ট্রিক্ট-৩১৫এ১ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (৫ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর লক্ষ্যে কাজ করেছেন। সামাজিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে সরকারের পাশাপাশি দুস্থ অসহায় মানুষের কল‍্যাণে লায়ন্স ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে।

লায়ন্স ক্লাব দেশের বিত্তবান মানুষকে সংগঠিত করে কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব‍্যক্ত করেন প্রতিমন্ত্রী। লায়ন্স ক্লাবের জেলা গভর্নর (৩১৫এ১) আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যদের মধ‍্যে লায়ন মোসলেম আলী খান, লায়ন নাজমুল হক, লায়ন এ কে এম রেজাউল হক, ফার্স্ট জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামালসহ ক্লাবের একাধিক স্তরের সদস‍্য উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App