×

জাতীয়

মেঘদলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:৫৬ এএম

মেঘদলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা প্রত্যাহার

ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যান্ড মেঘদলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) মামলার বাদী এ্যাডভোকেট ইমরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত বাদীর এ আবেদন গ্রহণ করেন।

এর আগে গত ২৮ অক্টোবর ব্যান্ডটির সাত সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করেন ইমরুল হাসান নামে এক আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় মেঘদলের ভোকাল শিবু কুমার শিল, মেজবা-উর রহমান সুমন, গিটারিস্ট- ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেজ গিটারিস্ট এম জি কিবারিয়া, ড্রামস আমজাদ হোসেন, কিবোর্ড তানভির দাউদ রনি, বাঁশি সৌরভ সরকারকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বাদী বলেন, গত ২৬ অক্টোবর তিনি ইউটিউবে দেখতে পান, মুসলিম সম্প্রদায়ের নবী হযরত মোহাম্মদ (স.)-এর একটি দোয়া বা ইসলামি প্রার্থনা তথা তালবিয়া নিয়ে ইসলামে নিষিদ্ধ বাদ্য বাজনা তথা আধুনিক মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে বিকৃত সুরে গান আকারে বিকৃতাকারে অশ্রদ্ধার সাথে উদ্দেশ্যমূলকভাবে মাতালের ন্যায় গাওয়া হচ্ছে। এ গান তার ধর্মানুভূতিতে আঘাত হেনেছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App