×

জাতীয়

এস কে সিনহার দুর্নীতি মামলার রায় আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৮:৫৫ এএম

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় মঙ্গলবার (৯ নভেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলার রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২১ অক্টোবর মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও সেদিন মামলার রায় ঘোষণা না করে আজকের দিনটি ধার্য করেন বিচারক।

জানা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ভুয়া ঋণ তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় সিনহা বাদে বাকি ১০ আসামি হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, মো. শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতী, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় (সিমি)।

পরে মামলার বছরের ডিসেম্বরে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ৫ জানুয়ারি আদালত চার্জশিটটি গ্রহণ করেন। এরপর ২০২০ সালের ১৩ আগস্ট আদালত অভিযোগ গঠন করে মামলার বিচারকাজ শুরু করেন। আসামিদের মধ্যে সিনহা, সাফিউদ্দিন, রনজিৎ ও সান্ত্রী রায় এই চারজন পলাতক আছেন। এছাড়া একজন কারাগারে আটক এবং বাকি ছয়জন জামিনে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App