×

জাতীয়

রাজধানীতে আইসিটি খাতের বিশ্ব সম্মেলন শুরু বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম

রাজধানীতে আইসিটি খাতের বিশ্ব সম্মেলন শুরু বৃহস্পতিবার

বুধবার আগারগাঁওয়ে আইসিটি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ প্রতিপাদ্যে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২৫তম আসর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের এ বিশ্ব সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। বুধবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে আইসিটি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

একই সময়ে অনুষ্ঠিত হবে ডব্লিউসিআইটি সম্মেলনের সমান্তরালে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন ‘ডিজিটাল সামিট ২০২১’।

দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের সহযোগী হিসেবে আছে বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান, বিসিএসের সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বক্তব্য দেন। ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের সেক্রেটারি জেনারেল জেমস এইচ পয়সান্ট অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী জানান, ১১ নভেম্বর মিনিস্টেরিয়াল কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যুক্ত হবেন। দেশি বিদেশি মন্ত্রীরা সরাসরি ও ভার্চুয়ালি এতে যুক্ত থাকবেন। ১২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বাধীন সর্বোভৌম রাষ্ট্র ও তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর নেওয়া উদ্যোগগুলো উপস্থাপন করা হবে। একই দিনে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে এশিয়া-ওশেনিয়া অঞ্চলে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ও ১৩ নভেম্বর সন্ধ্যায় সারা বিশ্বে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। সমাপনী দিনে ডব্লিউসিআইটির রজত জয়ন্তী উদযাপিত হবে।

পলক বলেন, এ সম্মেলনের মাধ্যমে বহির্বিশ্বে ডিজিটাল বাংলাদেশের ব্র্যান্ডিং করার সুযোগ তৈরি হয়েছে। প্রযুক্তির অলিম্পিক খ্যাত এ সম্মেলন আমরা আয়োজন করতে যাচ্ছি। এটি দেশের জন্য গর্বের।

সম্মেলনে অংশ নিতে ও বিভিন্ন অংশ উপভোগ করার গুগল প্লে-স্টোর ও আইফোনের অ্যাপ স্টোর থেকে ‘ডব্লিউসিআইটি ২০২১’ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে ব্যবহারের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এছাড়াও এর ওয়েবসাইট ভিজিট করে ভাচুয়ালি সম্মেলন ও প্রদর্শনী ঘুরে আসা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App