×

জাতীয়

বিনা ভোটে রেকর্ড সংখ্যক ইউপি চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১০:৫১ পিএম

বিনা ভোটে রেকর্ড সংখ্যক ইউপি চেয়ারম্যান

নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি

প্রথম থেকে তিন ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা নৌকা প্রতীকে বিনা ভোটে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন। মোট তিন ধাপে চেয়ারম্যান পদে ২৫২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যা পাঁচ বছর আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রথম ধাপে ৭২ জন, দ্বিতীয় ধাপে ৮০ জন এবং তৃতীয় ধাপে ১০০ জন আছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগসহ অন্তত দেড় ডজন দলের প্রার্থী অংশ নিলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর হওয়া কথা। তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এরপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান, দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন এবং তৃতীয় ধাপে ১০০ জন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

এছাড়া তৃতীয় ধাপ পর্যন্ত সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ৪৬ জন, দ্বিতীয় ধাপে ২৭৯ জন এবং তৃতীয় ধাপে ৪৬৯ জন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক (যুগ্ম সচিব) এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ১০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং নারী সদস্য পদে ১৩২ জন।

সংশ্লিষ্টরা জানান, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি। যেসব দল এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের কোনোটি সব ইউনিয়ন পরিষদে প্রার্থী দেয়নি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সংখ্যা বাড়ছে। পাশাপাশি সরকারি দলের প্রার্থীর পাশাপাশি অনেক স্থানেই বিদ্রোহীরা প্রার্থী হচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App