×

জাতীয়

নটরডেম শিক্ষার্থীর মৃত্যুতে হেলপার ৩ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৪:৩৬ পিএম

নটরডেম শিক্ষার্থীর মৃত্যুতে হেলপার ৩ দিনের রিমান্ডে

গ্রেপ্তারকৃত রাসেল খান। ছবি : সংগৃহীত

রাস্তা পার হতে গিয়ে রাজধানীর গুলিস্তানের হল মার্কেট মোড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গাড়ির হেলপার রাসেল খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে পল্টন থানার সড়ক ও পরিবহন আইনে মামলায় আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার রাতে নিহতের বাবা শাহ আলম বাদী হয়ে পল্টন থানায় সড়ক ও পরিবহন আইনে মামলাটি দায়ের করেন। তবে এ মামলায় ‘গাড়িচালক’ হিসেবে রাসেল খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গাড়ির মূল চালক হারুন অর রশিদ পলাতক আছেন।

নিহত নাঈম নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় ওই গাড়ি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App