×

জাতীয়

কাস্টমসের সভাপতি ড. সহিদুল, সম্পাদক নুরুল হুদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০৩:১৩ পিএম

কাস্টমসের সভাপতি ড. সহিদুল, সম্পাদক নুরুল হুদা

কাস্টমসের নতুন কমিটির সদস্যরা। ছবি : ভোরের কাগজ

বসুন্ধরার এজিএম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের নির্বাচনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইবুন্যালের প্রেসিডেন্ট ড. মো. সহিদুল ইসলাম সভাপতি ও কাস্টমসের অতিরিক্ত কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ সাধারণ সম্পদক নির্বাচিত হয়েছেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ ও এজিএম বসুন্ধরা কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয়। ক্যাডারের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্হিতিতে উৎসবমুখর পরিবেশে ২০২১-২০২৩ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি নির্বাচন করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইবুন্যালের প্রেসিডেন্ট (সদস্য, এনবিআর) ড. মো. সহিদুল ইসলাম এসোসিয়েশনের সভাপতি পদে ও মহাসচিব পদে কাস্টমসের অতিরিক্ত কমিশনার একেএম নুরুল হুদা আজাদ নির্বাচিত হন। সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনের পর ২০২১-২৩ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটিতে নিরীক্ষা, গোয়েন্দা ও ভ্যাট কমিশনারেটের মহাপরিচালক ড. মইনুল খান, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার কাজী মুস্তাফিজুর রহমান, পানগাঁওয়ে অবস্থিত কাস্টম হাউসের কমিশনার মো. শওকাত হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহমুদুল হাসান ও হাসান মুহাম্মদ তারেক রিকাবদার, কোষাধ্যক্ষ পদে ড. নাহিদা ফরিদী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভীন ও অফিস সেক্রেটারি পদে মো. ইফতেখার আলম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. আব্দুল মান্নান শিকদার ও জাকিয়া সুলতানা, কমিশনার মোহাম্মদ এনামুল হক ও মো. মোয়াজ্জেম হোসেন, কাজী মুহম্মদ জিয়াউদ্দীন, মো. খায়রুল কবির মিয়া, মোহাম্মদ সফিউর রহমান, আ আ ম আমীমুল ইহ্সান খান, মো. মিনহাজ উদ্দিন, সাইদুল আলম, নূর-এ-হাসনা সানজিদা অনুসূয়া নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App