×

জাতীয়

তৃতীয় ধাপের ভোট সহিংসতাহীন হয়েছে: ইসি সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০৮:১৬ পিএম

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতাহীন হয়েছে দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, একশ মানুষ একসঙ্গে হলে ধাক্কাধাক্কি হয়। সেখান থেকেই সহিংসতা হয়। এটাই স্বাভাবিক। তৃতীয় ধাপের ভোটে কোনো প্রাণহানি ঘটেনি।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় ইসির অতিরিক্ত সচিব, এনআইডি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে এবং ভোটাররাও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন।

তিনি বলেন, এক হাজারটি ইউপি এবং ৯টি পৌরসভায় ভোটগ্রহণের কথা থাকলেও চট্টগ্রাম জেলার ১৪টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সব চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। বাকি ৯৮৬টি ভোটকেন্দ্রে প্রাথমিক হিসেবে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২১টি ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে।

লক্ষীপুরে এসএ টিভির সাংবাদিক আহত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির খোন্দকার বলেন, এ বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। তারা ক্যামেরা উদ্ধার এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আগের দুই ধাপের নির্বাচনের তুলনায় এ ধাপের ভোটগ্রহণে সহিংসতা কম হয়েছে দাবি করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর ছিল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সহনশীল আচরণ করেছে। এমন হলে ধীরে ধীরে সহিংসতা কমবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগের চেয়ে এবার বিচ্ছিন্ন ঘটনার সংখ্যা কমেছে। আগে সহিংসতায় প্রাণহানী ঘটলেও এবার কোনো প্রাণহানী ঘটেনি। তবে নির্বাচন কমিশন প্রত্যাশা করে কোথাও একটিও সহিংসতার ঘটনা ঘটবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App