×

জাতীয়

শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়ে সিদ্ধান্ত আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৯:২২ এএম

গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বা হাফ পাসের বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন পরিবহন মালিকরা। সোমবার (২৯ নভেম্বর) এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সামদানী খন্দকার জানান, সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।

এর আগে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুবার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছেন বাসমালিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলেছিলেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। একটি বা দুটি বাস চালিয়ে তাদের সংসার চলে। তাদের সন্তানরা স্কুল-কলেজে যায়। এ কারণে পরিবহন মালিক-শ্রমিকদের প্রস্তাব হচ্ছে, বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন তহবিল থেকে এই ভর্তুকি আসবে সেটিও নির্ধারণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App