×

জাতীয়

বিমানবন্দরে এবার মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০৯ পিএম

বিমানবন্দরে এবার মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

মাহাদী হাসান লিমন

রাজধানীর বিমানবন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তরুণ মাহাদী হাসান লিমন (২২) গ্রীন ইউনিভার্সিটির ছাত্র। তিনি টেক্সটাইল বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের বিস্তারিত এ পরিচয় জানান তার সহপাঠীরা।

খালিদ মাহমুদ টুটুল নামে এক সহপাঠী জানান, শেওড়াপাড়ার গ্রিন ইউনিভার্সিটিতে পড়েন তারা। মাহাদী থাকে উত্তরা ১১ নম্বর সেক্টরে। গতরাতে গ্রামের বাড়ি জয়পুরহাট থেকে তার মা ঢাকায় আসছিলো। তখন সে ঝিগাতলায় খালার বাসায় ছিলো। মাকে আনার জন্য খালার বাসা থেকে নিজের মোটরসাইকেলে নিয়ে উত্তরাতে যাচ্ছিল সে।

তিনি জানান, শুনতে পেয়েছি একটি লরি পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে পিছলে পড়ে গেলে লরির চাকা তার মাথার উপর দিয়ে উঠে যায়। এতে তার মাথায় থাকা থাকা হেলমেটিও গুড়িয়ে যায়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর কাউলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে একটি লড়ির চাপায় গুরুতর আহত হয় সে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই তরুণ। তখন লড়ির চাপায় আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ওই যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করে তার পরিচয় জানা যায়। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। তার বাবার নাম মোফাজ্জল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App