×

জাতীয়

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা আসছেন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৪৭ এএম

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা আসছেন আজ

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দুদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার এ সফরে সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্কসহ একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এ সুযোগে বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলো উত্থাপনের সুযোগ থাকছে। তাছাড়া আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়েও আলোচনা হবে।

এদিকে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালনের উদ্দেশ্যে আগামী সোমবার (১৫ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বলছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে ঢাকায় আসবেন। সফরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

জাতিসংঘের প্রতিবেদন লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App