×

জাতীয়

ভারতের প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১১:০৪ পিএম

ভারতের প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ভারতের শীর্ষ জেনারেল বিপিন রাওয়াত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি : ভোরের কাগজ

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের কাছে পাঠানো এক শোকবার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মাধুলিকা রাওয়াত এবং সহযাত্রীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তামিলনাড়ুর নীলগিরি হিলস এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সস্ত্রীক প্রাণ হারান বিপিন রাওয়াত। হেলিকপ্টারটিতে থাকা পাঁচ জন ক্রুসহ ১৪ জনই নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App