×

জাতীয়

নারী উদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:২২ পিএম

নারী উদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম

বিসিক

দেশের শিক্ষিত আগ্রহী নারী উদ্যোক্তাদের জন্য এক সপ্তাহব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিসিক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যারা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চ্যুয়ালি (অনলাইনে) অংশ নেওয়া যাবে।

সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক নারী উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য পাঁচশত টাকা। আগ্রহী নারী উদ্যোক্তাদেরকে আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিকাশ নম্বর: ০১৭১০-০১৩১৬১ (জোনায়েদ হোসেন) এবং ০১৬৮৬-৩৯৫৪৫৯ (জুবায়ের ইসলাম) এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাব।

প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে মুনিরা মান্নান, সহকারী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা বরাবর যোগাযোগ করতে বরা হয়েছে। এছাড়া বিস্তারিত জানতে প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন: ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ (অফিস) বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।

সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদেরকে বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সাথে শিল্প নিবন্ধন দেওয়া হবে।

স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App