×

জাতীয়

উত্তরা-আগারগাঁও রুটে ১৫ কিমি গতিতে চলল মেট্রোরেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:২৪ পিএম

পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তরা থেকে আগারগাঁও রুটে চলাচল করেছে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও অংশের দূরত্ব ১১ দশমিক ৫৮ কিলোমিটার। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ পথে যেতে সময় লাগে দেড় ঘণ্টা।

চলার সময় উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে থেমে দুপুর ১২টা ৪৭ মিনিটে আগারগাঁও অংশে পৌঁছে যায় রেল।

মেট্রোরেল প্রকল্প ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান বলেন, আগামী রবিবার (১২ ডিসেম্বর) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। এ জন্য বৃহস্পতিবার এ অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। এরআগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App