×

জাতীয়

মেয়ের সামনে মাকে ধর্ষণ: ডিবির সেই এসআই সাসপেন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:৫১ পিএম

মেয়ের সামনে মাকে ধর্ষণ: ডিবির সেই এসআই সাসপেন্ড

এসআই মো. জাহাঙ্গীর আলম

খুলনায় একটি আবাসিক হোটেলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একই সঙ্গে অভিযুক্তকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তারা হোটেল সুন্দরবন পরিদর্শন এবং হোটেলের মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এছাড়া ধর্ষণের শিকার নারীর সঙ্গেও কথা বলা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলে এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ওসি বলেন, ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া আদালত ঘটনার প্রত্যক্ষদর্শী ভিকটিমের মেয়ের জবানবন্দি রেকর্ড করেছেন। বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী ওই নারী তার মেয়েকে চিকিৎসক দেখানোর জন্য গত মঙ্গলবার খুলনায় আসেন। রাতে থাকার জন্য হাদিস পার্কের নিকটে সুন্দরবন হোটেলের ১৩ নং রুম বুকিং করে সেখানেই থাকেন।

সেদিন রাত পৌনে তিনটায় ডিবির সাব ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীর আলম রুমে ঢুকে মেয়ের সামনে ওই নারীকে ধর্ষণ করেন। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন হোটেলের নিচে প্রধান ফটকে তালা দিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়। পরে এ ঘটনায় খুলনা সদর থানার দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App