×

জাতীয়

টেকনাফে অপহৃত ৪ ছাত্রের ৩ জন উদ্ধার, গ্রেপ্তার ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৯:১৮ পিএম

টেকনাফে অপহৃত ৪ ছাত্রের ৩ জন উদ্ধার, গ্রেপ্তার ৭

উদ্ধারকৃত দুজন ছাত্র

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত রামুর খুনিয়া পালংয়ের চার স্কুলছাত্রের মধ্যে তিন জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) নয়াপাড়া ও শালবন রোহিঙ্গা শিবিরের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এপিবিএন-১৬ ও র‍্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনায় সাত জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত স্কুলছাত্ররা হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন এবং জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামের আরেকজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস জানান, ক্যাম্প থেকে মোহাম্মদ কায়সার নামের অপহৃত এক ছাত্রকে উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে।

একই দিন পৃথক সময়ে একই এলাকা থেকে এপিবিএন উদ্ধার করে মিজানুর রহমান নয়ন ও জাহেদুল ইসলাম নামের আরও দুই ছাত্রকে। বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, চার জনকে অপহরণের ঘটনায় এখন পর্যন্ত তিন জন উদ্ধারের খবর রয়েছে। এ ঘটনায় মোট সাত জন আটক রয়েছে।

অন্য শিক্ষার্থীকে উদ্ধারের জন্য আশপাশের পাহাড়গুলোতে র‌্যাব, আর্মড পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী বলেন, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আশা করছি দ্রুত অন্যজনকে উদ্ধার করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

শিক্ষামন্ত্রী ‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!

এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App