×

জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৯ কেজি সোনা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১১:২২ এএম

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৯ কেজি সোনা উদ্ধার

প্রতীকি ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানের এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ৮৬টি স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। সব মিলিয়ে হয় ৮৫৫ ভরি। বর্তমান বাজারমূল্যে এই সোনার বারের দাম প্রায় সোয়া ছয় কোটি টাকা বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, শনিবার সকাল সাড়ে আটটায় সংযুক্ত আরব আমিরাত থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচ থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App