×

জাতীয়

বিএনপি-জামায়াত কৌশলে নির্বাচনে অংশ নিচ্ছে: নানক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০২:৪৯ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াতরা বলছে নির্বাচন অংশ গ্রহণ করবে না। কিন্তু তারা বিভিন্ন কৌশলে করেছেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভার সভাপতির বক্তব্য তিনি এ সব কথা বলেন। সোমবার (২০ ‍ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দেখলাম একজন নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করছেন। আসলে তিনি বিএনপি ও জামায়াতের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি কমিটি করে দিয়েছেন। যারা নির্বাচন পরিচালনা করবে এই কমিটি তাদেরকে সহায়তা করবে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য। আমি দেখেছি, অনেকেই প্রার্থী হয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হয়েছে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নির্বাচিত করাই আমাদের একমাত্র দলীয় আদর্শ ও লক্ষ্য। মনে রাখতে হবে- আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে তা হবে পার্টির সমালোচনা কিন্তু পাবলিকলি তা আলোচনা আসতে পারবে না। কিন্তু দল দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অদায়িত্বশীল কথাবার্তা পছন্দ করে না।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App