×

জাতীয়

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির কর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:৪৪ পিএম

সমাজসেবা অধিদফতরের তৃতীয় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা (উপসচিব) সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর বিকাল ৩ টায় সমাজসেবা অধিদফতরের তৃতীয় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা গেছে, প্রায় ৬ লাখ পরীক্ষার্থী এ পদের জন্য আবেদন করে। আগামীকাল পরীক্ষা দিতে অনেকে বিভিন্ন জেলা থেকে ঢাকায় চলে এসেছেন। কেউ কেউ রাস্তায়। এমন সময় পরীক্ষা পেছানোর জন্য চরম অসন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App