×

জাতীয়

বাস রুট রেশনালাইজেশনে সম্পৃক্ত চালকদের প্রশিক্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১১:০২ পিএম

বাস রুট রেশনালাইজেশনে সম্পৃক্ত চালকদের প্রশিক্ষণ

শুক্রবার দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের ডিটিসিএর সভাকক্ষে বাস রুট রেশনালাইজেশনে সম্পৃক্ত চালকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বৈঠক চলছে। ছবি : সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বরের ‘ঘাটারচর-কাঁচপুর’ রুটে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম। এ কার্যক্রমে সম্পৃক্ত চালক ও কাউন্টারম্যানদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ডিটিসিএর সভাকক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা রহমান এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপন করেন। বাসচালক ও কাউন্টারম্যান মিলিয়ে প্রশিক্ষণে মোট ৭০ জন অংশ নেন।

তিনি বলেন, চারটি সেশনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম, গণপরিবহন ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল ও মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধিবিধান সম্পর্কে প্রশিক্ষণার্থী চালকদের ধারণা দেওয়া হয়। এছাড়া, ২২ জন কাউন্টারম্যানকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App