×

জাতীয়

সুগন্ধা নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ এএম

সুগন্ধা নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ

সুগন্ধা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হচ্ছে। ছবি : সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে অর্ধগলিত অবস্থায় লাশটি ভেসে উঠে। লাশটি নদী থেকে তুলে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে সুগন্ধা নদীর কিস্তাকাঠি গ্রাম থেকে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি লঞ্চঘাট এলাকায় আনা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ নিয়ে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানি সংখ্যা ৪৫ জনে উন্নীত হলো। আর দগ্ধ তিন জন শেখ হাসিনা বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে রয়েছেন। অন্যদিকে, বরিশাল মেডিকেলে ৩২ জনের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন তিন জন।

এদিকে, অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে আজ আদালতে শুনানির কথা রয়েছে। নতুন করে লঞ্চ মালিকসহ ২০ জনের মামলা করেছেন নিহতদের এক স্বজন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ইঞ্জিনরুম থেকে সূত্রপাত হওয়া আগুনে সম্পূর্ণরূপে পুড়ে যায় বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App