×

জাতীয়

আইপিআরএস প্রযুক্তিতে ১০ গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:২৬ পিএম

আইপিআরএস প্রযুক্তিতে ১০ গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব

আইপিআরএস পদ্ধতিতে বড় আকারের পুকুরে কংক্রিটের ছোট ছোট চ্যানেল বানিয়ে কৃত্রিম স্রোত তৈরি করে অনেকটা নদী বা বিলের মতো প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। ছবি: সংগৃহীত

ইন-পন্ড রেসওয়ে সিস্টেম (আইপিআরএস) মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত মাছ চাষের সর্বাধুনিক একটি প্রযুক্তি।

একে বলা যায় মাছ চাষের ক্ষেত্রে পুকুর, খাঁচা, বর্জ্য এবং অক্সিজেন-খাদ্যের সুষম বণ্টনের একটি প্রযুক্তিগত ব্যবস্থাপনা। এর মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি, বিদ্যুৎ ও কৌশল ব্যবহার করে স্বল্প জায়গায় অনেক বেশি পরিমাণে মাছ চাষ করা হয়।

ইন-পন্ড রেসওয়ে সিস্টেম (আইপিআরএস) হিসেবে পরিচিত মাছ চাষের সর্বাধুনিক এই প্রযুক্তির একজন বাংলাদেশী উদ্যোক্তা আকবর হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের নবাব আইপিআরএস প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।

আকবর বলেন, বিশাল কয়েকটি পুকুরের একপাশে কংক্রিটের সারি সারি ছোট চৌবাচ্চার মতো কয়েকটি সেল বা চ্যানেল, আর সেইসব চ্যানেলের ভেতর দিয়ে নদীর স্রোতধারার মতো পানির স্রোত বাইরের অংশের পুকুরের পানিতে মিশে যাচ্ছে। সেই স্রোতেই চ্যানেলের ভেতর সাঁতার কাটছে অসংখ্য মাছ।

এখানে অনেকটা নদী বা মুক্ত জলাশয়ের মতো পানির স্রোত তৈরি করা হয়েছে। সহজ ভাষায় বলা যেতে পারে, কৃত্রিমভাবে মাছের জন্য একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে।

একটি সাধারণ পুকুরে যত মাছ উৎপাদন করা যায়, এই পদ্ধতিতে সেই পরিমাণ জায়গায় তার ১০ গুণ বেশি মাছ উৎপাদন করা সম্ভব। অর্থাৎ প্রচলিত পদ্ধতিতে একটি ৬০০ বিঘা আয়তনের পুকুরে যে পরিমাণ মাছ উৎপাদন হয়, আমাদের দেশের ৬০ বিঘার পুকুরেই এ পদ্ধতিতে সেই পরিমাণ মাছ উৎপাদন সম্ভব।

মাত্র বছর দুয়েক হলো বাংলাদেশে এই প্রযুক্তিতে মাছের চাষাবাদ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App