×

জাতীয়

দুর্নীতিমুক্ত ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের প্রস্তাব গণ ফ্রন্টের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১০:২২ পিএম

দুর্নীতিমুক্ত ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের প্রস্তাব গণ ফ্রন্টের

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ইসি গঠনের লক্ষ্যে গণ ফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন

দুর্নীতিমুক্ত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব দিয়েছে গণ ফ্রন্ট। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনাকালে এ প্রস্তাব দিয়েছেন দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের স্বাগত জানিয়ে বলেন, জনকল্যাণ নিশ্চিত করতে হলে সুস্থ রাজনীতি অপরিহার্য। রাজনৈতিক দলগুলো পরিচালনায় সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে যাতে রাজনৈতিক দল ও নেতৃত্ব জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়।

দুর্নীতিমুক্ত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন ছাড়াও গণ ফ্রন্টের প্রতিনিধিদল আইন প্রণয়নসহ ১৪ দফা প্রস্তাব তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App