×

জাতীয়

৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল আগামী সপ্তাহে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০২:৪৭ পিএম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র জানিয়েছে, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগ আন্তরিকতা নিয়ে জোরেশোরে কাজ করছে বলে জানা গেছে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, আমরা ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশে আন্তরিকতা নিয়ে কাজ করছি। খুব দ্রুত সময়ে ফলাফল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে পিএসসি তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করেছিল।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App