×

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ডেনমার্কের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৬:৪৪ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ডেনমার্কের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন।

বাংলাদেশ ও ডেনমার্ক পারস্পরিক সুবিধার জন্য জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে উভয় দেশই এ বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, কথোপকথনের সময় বাংলাদেশের দুটি তাৎপর্যপূর্ণ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উভয় দেশের প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের মতো পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শেখ হাসিনা ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে আবারও শুভেচ্ছা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App