×

জাতীয়

আমি শেখ হাসিনার সৈনিক: শামীম ওসমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৪:০৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে শেষ বেলায় ভোট দিলেন শামীম ওসমান। ভোটের পর নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আই অ্যাম সোলজার অব শেখ হাসিনা (আমি শেখ হাসিনার সৈনিক)। নেত্রী যা বলেন সে অনুযায়ী আমি চেষ্টা করি।

নির্বাচনে প্রতীক না প্রার্থী কোনটি বেশি জরুরি সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রার্থী নয় নৌকা প্রতীকের পক্ষে আমি। নৌকার প্রার্থী জিতবে, যদি বলে কোনো কথা নেই।

বিকেল পৌনে ৪টার দিকে আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দেন। তাকে ঘিরে সরগরম হয়ে উঠে ভোটকেন্দ্রটি। চাঞ্চল্য দেখা দেয় ভোটারদের মধ্যে।

শামীম ওসমান সাংবাদিকদের বলেন, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য। নারায়ণগঞ্জে কারও মাথা ফাটেনি। নারায়ণগঞ্জ শান্তির শহর। জয়,পরাজয় আছে। দেশটা আমাদের সবার। আজ প্রথম ইভিএমে ভোট দিলাম। ভালো লেগেছে। দেশটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। আমি আশা করব নৌকা দ্বিগুণ ভোটে জয়ী হবে।

উৎসবমুখর পরিবেশে আজ নারায়ণগঞ্জে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার উভয়েই জয়ের বিষয়ে আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App