×

জাতীয়

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না দেখতে হবে: তৈমূর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৫:২৫ পিএম

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না দেখতে হবে: তৈমূর

তৈমূর আলম খন্দকার। ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আজকের নির্বাচনে গোলযোগ হয়নি। তবে ভেতরে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না, তা দেখতে হবে। রবিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে সিদ্ধিরগঞ্জ কেন্দ্র এলাকায় সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। তৈমূর বলেন, কোনো প্রকার গোলযোগ ছাড়াই ভোট শেষ হয়েছে। তবে ভেতর থেকে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না সেটা দেখতে হবে। তিনি বলেন, ইভিএম মেশিনগুলো বেশিরভাগ জায়গায় আমরা ত্রুটিপূর্ণ পেয়েছি। স্লো পেয়েছি, কোথাও কোথাও হ্যাং হয়ে গিয়েছে। এসব কারণে জনগণ সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারেনি। এ সব নিয়ে বিস্তারিত দেখে আমরা পরে জানাব, যোগ করেন তিনি। নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, যদি সরকার বা নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো কারচুপি না করে, আমি আমি জনগণের রায় মেনে নেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App