×

জাতীয়

করোনা থেকে সুরক্ষায় পাঁচ লাখ মাস্ক দেবে ডিএনসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৪:০৫ পিএম

করোনা থেকে সুরক্ষায় পাঁচ লাখ মাস্ক দেবে ডিএনসিসি

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় জনসচেতনতা বাড়াতে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ১০ দিনব্যাপী ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইন, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে জুম প্ল্যাটফর্মে আয়োজিত ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ সর্বমোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের ১০ দিনে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে। শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

এরআগে, স্বাস্থ্যসুরক্ষা কার্যক্রমের আওতায় ২১ লাখ ১৬ হাজার ৪০০ মাস্ক, এক লাখ ৩৩ হাজার ৭৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার তিনস্তরবিশিষ্ট কাপড়ের মাস্ক, ২০০০ বোতল লিকুইড হ্যান্ডওয়াশ, ২ লাখ ৪০ হাজার সাবান বিতরণ করা হয়েছে বলে উল্লেখ করেন মেয়র আতিক। এছাড়া, বস্তি এলাকায় প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন প্রকল্প কর্তৃক আরও ২ লাখ ৫০ হাজার সাবান বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ডিএনসিসির মহাখালী মার্কেটকে এক হাজার শয্যাবিশিষ্ট ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এটি বর্তমানে দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতাল। এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এসময় করোনা সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতামূলক বার্তা মাইকিং করে প্রতিটি ওয়ার্ডে প্রচারের নির্দেশনা দেন মেয়র। এছাড়াও প্রতি শুক্রবার জুমু’আর নামাজে আসা মুসল্লিদের মাস্ক বিতরণ এবং জনস্বার্থে জারিকৃত সরকারি নির্দেশনাগুলো মসজিদের মাইকের মাধ্যমে প্রচারের কথা উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App