×

জাতীয়

বইমেলায় প্রবেশ করতে টিকার সনদ লাগবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৩:৫২ পিএম

বইমেলায় প্রবেশ করতে টিকার সনদ লাগবে

অমর একুশে বই মেলা

এবার বইমেলায় প্রবেশ করতে টিকার সনদ দেখাতে হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এ কথা জানিয়েছেন।

আজ সকালে রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেখানে খেলাধুলা আছে সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে।

এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মতোই আমরাও চলমান পরিস্থিতির বাইরে নই।

এরপর বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই সবাইকে টিকার সনদ দেখাতে হবে। বইমেলায় যেসব প্রকাশক স্টল নিচ্ছেন তাদের সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে।

বইমেলার আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে টিকার বুথ বসানো হচ্ছে। বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকা নিতে হবে। যারা টিকা নেননি এখনও, তারা এখান থেকে টিকা নিতে পারবেন।

করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয় বইমেলা দুই সপ্তাহ স্থগিত করেছে। গত বছরের মতো এবারও বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না। কবে বইমেলা শুরু হবে তা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে জানানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তবে বাংলা একাডেমির পক্ষ থেকে বইমেলা আয়োজনের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App