×

জাতীয়

সংসদে লবিস্ট নিয়োগের ব্যাখ্যা চাইলেন হারুন ও চুন্নু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০২:০৫ পিএম

সরকারের কাছে লবিস্ট নিয়োগের সঠিক তথ্য-উপাত্ত উপস্থাপনের ব্যাখা চেয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

রবিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে তিনি বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আন্তর্জাতিক মাপে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে সরকার লবিস্ট নিয়োগ করে এ সরকারের গ্রহণযোগ্যতা রক্ষার জন্য চেষ্টা চালাচ্ছে কি না সেটির ব্যাখা স্পষ্ট করতে হবে।

আজ দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে কথা বলেন বিএনপি দলীয় এ সংসদ সদস্য।

হারুনুর রশীদ বলেন, উদ্বেগের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনুমান নির্ভর কোনো বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে এ সংসদে উত্থাপন করা উচিত না। চলতি অধিবেশনে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বিষয়টি উত্থাপন করেছিলেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী গত পরশু বলেছেন র‌্যাব তৈরি করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তার মানে বাংলাদেশের যে র‌্যাব সদস্য তারা কি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সদস্য? বিষয়টির সুস্পষ্ট ব্যাখা চাই।

তিনি বলেন, ইতোমধ্যে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের কাছে যে নোটিশ দিয়েছে, তার কী অবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাবের যে ৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির সর্বশেষ কী অবস্থা? এটিকে কেন্দ্র করেই তো লবিস্ট নিয়োগ? পররাষ্ট্রমন্ত্রী কেঁচো খুড়তে সাপ বের করে দিয়েছেন। এ জন্য আগামী দিনেই পররাষ্ট্রমন্ত্রীর তথ্য সম্বলিত বিবৃতি চাই। যদি বিবৃতিদান থেকে বিরত থাকেন আমরা ধরে নেব যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিবৃতি দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

সরকার সত্যিকার অর্থে লবিস্ট নিয়োগ করেছে কি না? বা আওয়ামী লীগ কত সাল থেকে লবিস্ট নিয়োগ করেছে এবং বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেছে কি না? আমরাও করেছি কি না? এ বিষয়গুলো সুস্পষ্ট তথ্য-উপাত্ত দিয়ে সংসদে উত্থাপন করার দাবি করেন হারুন।

একই দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন সরকার যদি লবিস্ট নিয়োগ করে তাতে যে অর্থ খরচ হয়েছে তা কি সরকারের কোষাগারের অর্থ, জনগণের টাকা? আর বিএনপি লবিষ্ট নিয়োগ করতে কত টাকা খরচ করেছে, তা কোথা থেকে এসেছে এসবের তথ্য জানতে চান তিনি।

তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন সোমবার তথ্য উপাত্ত জোগাড় করে জানাবেন বলে সংসদকে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App