×

জাতীয়

শাহজালালে ৩০ স্বর্ণের বারসহ যাত্রী ও নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০৮:৫১ পিএম

শাহজালালে ৩০ স্বর্ণের বারসহ যাত্রী ও নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

আটককৃত সৌদী প্রবাসী যাত্রী কামাল উদ্দীন ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিল। ছবি: ভোরের কাগজ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি স্বর্ণের বারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সৌদী প্রবাসী যাত্রী কামাল উদ্দীন ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ৩০টি স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম এবং বাজারমূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সৌদী আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৪০৪০ ঢাকায় অবতরণ করে। এসময় বাংলাদেশ বিমানের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিলকে ইতস্তত সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার কাছে গোল্ডবার রয়েছে। এসময় তিনি নিজ হাতে তার জ্যাকেটের পকেট থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০ টি গোল্ডবারসহ একটি ছোট ব্যাগ বের করে দেন।

এরপর বিস্তারিত জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই গোল্ড বহনকারী যাত্রীর পরিচয় নিশ্চিত হয়ে যাত্রী কামাল উদ্দীনকেও আটক করা হয়। আটককৃত নিরাপত্তাকর্মী জানান, এই গোল্ডবার পাচার করতে পারলে প্রতিটি গোল্ডবারের জন্য তিনি সাড়ে ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা পাওয়ার কথা। আটককৃত দুইজনের মধ্যে নিরাপত্তা কর্মী ইব্রাহীম খলিল নোয়াখালী এবং যাত্রী কামাল উদ্দীন ফেনী জেলার অধিবাসী। আটককৃত দুইজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান মোহাম্মদ জিয়াউল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App