×

জাতীয়

ইসি গঠন আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর, সার্চ কমিটি গঠন সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৯:৪৮ পিএম

দীর্ঘ ৫০ বছর পরে সংসদে পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল- ২০২২’ এ সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (২৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করেন বলে জানান তার প্রেস সচিব জয়নাল আবেদীন। ফলে এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ সুগম হলো। আগামী সোমবার সার্চ কমিটি গঠন হতে পারে। রাষ্ট্রপ্রধান বিলটিতে সম্মতি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে পাস হওয়া কোনো বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। সরকার এখন আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এরপরই আসবে সার্চ কমিটির ঘোষণা, যেটিও গেজেট আকার প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বহুল আলোচিত এ বিল অনুমোদন দেয় দেশের আইনসভা। সংসদের ভেতরে ও বাইরে আইনটি নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। ইসি গঠনে দীর্ঘদিন ধরে আইন প্রণয়নের দাবি উঠেছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় থেকে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন শুরু হয়, যা অনুসরণ করেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এবার সার্চ কমিটি গঠনে গত ২০ ডিসেম্বর থেকে গত ১৭ জানুয়ারী পর্যন্ত  রাষ্ট্রপতির সংলাপের মধ্যেই গত ১৭ জানুয়ারী আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি, যা গত বৃহস্পতিবার সংসদে পাস হয়। এ দিন অনুসন্ধান কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন নারীকে রাখার বাধ্যবাধকতা রেখে বহুল আলোচিত নির্বাচন কমিশন গঠন আইনের প্রস্তাবে সায় দেয় জাতীয় সংসদ। পাস হওয়া বিলে সার্চ কমিটির কাজ ১৫ কার্য দিবসের মধ্যে শেষ করতে বলা হয়েছে, যা খসড়ায় ১০ কার্যদিবস ছিল। শনিবার রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বলেন, নতুন এ আইন অনুযায়ী এখন পরবর্তী নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের নাম সুপারিশের জন্য অনুসন্ধান কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। এ অনুসন্ধান কমিটি রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া এবং রাষ্ট্রপতি কর্তৃক দেয়া নামের তালিকা থেকে কয়েক বার বৈঠক করে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন। এর পরে রাষ্ট্রপতি (প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে) প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান কে এম নূরুল হুদা কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সুতরাং নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির হাতে মাত্র ১৩-১৪ দিন সময় থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App