×

জাতীয়

র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৩ পিএম

র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা নয়

গ্রেগরি ডব্লিউ মিকস। ফাইল ছবি

মার্কিন কংগ্রেসম্যান এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, নিষেধাজ্ঞা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, শুধু র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে আরোপ করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (৩১ জানুয়ারি) নিউইয়র্কের কুইন্সে অবস্থিত আটলান্টিক ডাইনার রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তহবিল সংগ্রহের এক ‘সামাজিক মতবিনিময়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় গ্রেগরি ডাব্লিউ মিকস স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং তার ১১ মিনিটের বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। গত এক দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসাও করেন তিনি। এ বছরের মাঝামাঝি সময়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন গ্রেগরি ডব্লিউ মিকস। তিনি জানান, নিষেধাজ্ঞার ব্যাপারে তারা দ্বি-পাক্ষিক আলোচনায় আগ্রহী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতৃত্ব দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গ্রেগরি ডব্লিউ মিকস বলেন, আমরা বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না। আমরা এখনও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি। তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কিছু ব্যক্তির ওপর আরোপ করা হয়েছিল, পুরো সংস্থার ওপর নয়। আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি। মার্কিন এই কংগ্রেসম্যান বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে থেকে একটি স্বার্থান্বেষী মহল আরও কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছেন। তবে আমরা তাদের কথা অনুযায়ী এটি করব না। এটি সম্ভব নয়। আমরা সবকিছু যাচাই-বাছাই করে সঠিক পদক্ষেপ নেব। প্রয়োজনে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে শুনানির ব্যবস্থা করব। মিকস মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় দেখতে বাংলাদেশ সফর করার আগে স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সঙ্গে কথা বলবেন বলে জানান। ডব্লিউ মিকস একজন প্রখ্যাত আইনজীবী। তিনি ১৯৯৮ সাল থেকে নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App