×

জাতীয়

নিষেধাজ্ঞার ট্রেইলার চলছে, পিকচার আরও বাকি: হাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৫ পিএম

নিষেধাজ্ঞার ট্রেইলার চলছে, পিকচার আরও বাকি: হাফিজ

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: ভোরের কাগজ

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ২০২২ সাল হবে ঘটনাবহুল বছর। সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা যা হচ্ছে সেগুলো ট্রেইলার, পিকচার আরও বাকি, নিষেধাজ্ঞা আরও আসবে, আসছে। বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘রাজবন্দির মুক্তি দাও’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এ প্রতিবাদ সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ। মেজর হাফিজ বলেন, অবশেষে সকল জড়তা ভেঙে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এক দফার আন্দোলনে যেতে। কারণ আমরা আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার, সে জন্য যা কিছু প্রয়োজন সর্বশক্তি নিয়োগ করে বিভিন্ন স্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। তাহলে প্রতিষ্ঠিত হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আলেম-ওলামাদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনারা রাস্তায় নামুন বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনারা রাস্তায় নামলে সরকার পালাবার পথ পাবে না। সেই আন্দোলনে জিন্সের প্যান্ট যেমন থাকবে তেমনি দাড়ি-টুপি পরিহিত লোকজন থাকবে। শেখ হাসিনা সরকারের পতন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। দেশের অনেক কৃতি সন্তান, অনেক নিরীহ মানুষ আজ কারাগারে মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন। তাদের মুক্তি চাওয়ার জন্য কেউ নাই। তাদের জন্য তাদের পরিবার যে অর্থকষ্টে ভুগছেন, তারা যে  কিভাবে সময় অতিবাহিত করছেন, তাদের দুঃখ-কষ্ট সীমাহীন অথচ পশ্চিমা বিশ্বকে বোঝাতে সরকার আলেম-ওলামাদের গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু বলে আখ্যায়িত করেন। হাফিজ উদ্দিন বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, তিনি নির্বাচনে পরাজিত হননি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব স্থান থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, কিন্তু সরকার তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। তিনি বলেন, বক্তৃতা বিবৃতি অনেক হয়েছে এবার অন্য কিছু করতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে অনেকে অনেক কথা বলেন। মার্কিনীরা নিষেধাজ্ঞা দিয়েছেন কয়েকজন ব্যক্তি যারা নরহত্যার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে, কিন্তু আমার প্রশ্ন হলো তাদেরকে নরহত্যা করতে যারা বলেছেন, আদেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে তো দিচ্ছে না। তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আনা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App