×

জাতীয়

রাজধানীর দারুসসালামে ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ১০:৪৩ এএম

রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে দায়িত্বপালন অবস্থায় ট্রাকচাপায় আব্দুল মজিদ নামের একজন ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নিহতের সহকর্মী সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, অাব্দুল মজিদ টেকনিক্যাল মোড়ে দায়িত্বপালন করছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি জানান, এসময় মজিদকে উদ্ধার করে প্রথমে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ট্রাকটি অাটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App