×

জাতীয়

শাখাঁরীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র খুনের ঘটনায় ৫জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ১০:৫৩ এএম

শাখাঁরীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র খুনের ঘটনায় ৫জন গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশ রাজধানীর শাখাঁরীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র রওনক হোসেন (১৭) খুনের নেপথ্যের কারণ উদঘাটনসহ জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে । সোমবার রাতে তাদের রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ১ মার্চ দুপুর ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারিবাজার এলাকায় হোলি উৎসবে ভিড়ের মধ্যেই দুর্বৃত্তরা কলেজছাত্র রওনক হোসেনকে (১৭) ডেকে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম শহীদ মিয়া। বাড়ি কামরাঙ্গীরচরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই

সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App