×

জাতীয়

শাঁখারিবাজার: স্বরসতী পূজার বিকিকিনিতে উৎসবের আমেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৬ পিএম

শাঁখারিবাজার: স্বরসতী পূজার বিকিকিনিতে উৎসবের আমেজ

স্বরসতী পূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার সারাদিনই রাজধানীর শাঁখারীবাজারে চলে প্রতিমা বেচাকেনা। ছবি: ভোরের কাগজ

রাত পেরোলেই শুরু হবে বিদ্যার দেবী স্বরসতী পূজা। মাকে ঘরে নিতে ও পূজার সব উপকরণ সংগ্রহ করতে বৃহস্পতিবার রাজধানীর পুরনো ঢাকার শাঁখারিবাজারে যেন নামে উৎসবের আমেজ। ঢাকাসহ বাইরের নানা জেলা থেকে প্রতিমা নিয়ে এসেছেন বিক্রেতারা। দূর থেকে এসেছেন ক্রেতারাও। পছন্দের প্রতিমা কিনে নিয়ে যাওয়ার সময় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্রেতারা।

আজ সারাদিন শাঁখারিবাজার ঘুরে দেখেছি, নানান বিক্রেতার নানা রকম চাহিদার জন্য নানান রংয়ের, আকৃতির ও হরেক সাজের প্রতিমার পসরা নিয়ে বসেছেন মৌসুমী বিক্রেতারা। কেউ ৫০টি, কেউ ১০০টি আবার কেউ ২-৩টি প্রতিমা নিয়ে বসে আছেন। আবার বিভিন্ন জায়গা থেকে অনেকে এনেছেন পূজার নানা উপকরণ। সেগুলো কিনতে সনাতন ধর্মাবলম্বী ক্রেতাদের আগমনে শাঁখারিবাজারে দেখা যায় মেলার আমেজ।

বিক্রমপুর থেকে প্রতিমা নিয়ে আসা গঙ্গাপাল বলেন, শাঁখারিবাজারে পূজার সব উপকরণ পাওয়া যায়। তাই ঢাকাসহ বাইরে থেকে পূজার উপকরণ কিনতে এখানে ক্রেতাদের আসতে হয়। আমি বিক্রমপুর থেকে ট্রাকে করে ১০০টি মতো প্রতিমা এনেছি। ছোট বলে এগুলোর দাম ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। প্রতিবছর পূজার আগে আমি প্রতিমা নিয়ে আসি। পূজার আগের দিন ছুটি থাকায় ক্রেতা ভালো হবে বলে আশা করছি।

নারায়ণগঞ্জ থেকে নানা উপকরণ নিয়ে আসা কালিপদ বলেন, পূজার জন্য ১০৮টি পদ লাগে। কিন্তু ঢাকায় সবকিছু পাওয়া যায় না। তাই আমরা গ্রাম থেকে সেগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি। আমি এনেছি ১০-১২ পদের ফুল। যেমন- আরভেন্ডা, চন্দ্রমুখী, রক্তজবা, রক্ত গাঁধা, হলুদ গাঁধা, পলাশ ফুল, বাসন্তি গাঁধা ও গোলাপ। এছাড়া কলাপাতা, দুর্বা ঘাস, সুপারি, নিমপাতা, বেল পাতা, তুলসি পাতা, আম পাতা, কাঁচা হলুদ, পানসহ নানা রকম উপকরণ এনেছি। প্রতিবছর আমরা পূজার আগে নানা উপকরণ নিয়ে ঢাকায় আসি। পূজার আগে সব বিক্রি হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে পরিবার নিয়ে প্রতিমা কিনতে আসা স্বপন বৈদ্য বলেন, প্রতি বছর বাসায় বিদ্যার আরাধনের দেবী স্বরসতী পূজা করা হয়। এবারও করছি। পূজার আগে মাকে ঘরে নিয়ে যাওয়া, ঘর সাজানো, পোশাক কেনার মধ্যে দারুণ মজা হয়। তাই ছোট মেয়েসহ পরিবার নিয়ে এসেছি স্বরসতী মাকে নিয়ে যেতে। শাঁখারিবাজারে কম টাকায় ঠাকুর পাওয়া যায়। এসময় তার সাথে থাকা ছোট মেয়ে শুভশ্রী বলে, আমি পূজার জামা কিনেছি। ঠাকুর কিনে নিয়ে যাচ্ছি। পূজার দিন অনেক মজা করবো।

এদিকে স্বরসতী পূজা উপলক্ষ্যে পুরনো ঢাকার বিভিন্ন গলিতে প্যান্ডেল সাজাতে দেখা গেছে। পুরান ঢাকার এসকল গলিতে নানা সংঘ ও সংগঠন থেকে সীমিত পরিসরে পূজা উৎযাপন করা হবে বলে জানা গেছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্বরসতী পূজার আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App