×

জাতীয়

রাত পোহালেই সরস্বতী পূজা, বাগ্‌দেবীর আরাধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:০০ পিএম

রাত পোহালেই সরস্বতী পূজা, বাগ্‌দেবীর আরাধনা

বিদ্যার দেবী সরস্বতী

শরৎকালে মা আসেন সপরিবারে। সেই থেকে বাঙালির উৎসবের শুরু। তারপর একে একে আসেন লক্ষী, কার্তিক। আর এবার পালা সরস্বতীর। রাত পোহালেই বসন্ত পঞ্চমী। সরস্বতী পূজা। বাঙালির নিজস্ব ভালবাসার দিন। সরস্বতী পূজার ক্ষেত্রে দুর্গাপূজার সেই বিশাল জাঁকজমক হয়তো থাকে না, তবে বাগ্দে‌বীর আরাধনা একেবারে আড়ম্বরহীনতায় মন সায়ও দেয় না। বাংলার প্রায় প্রতিটি ঘরেই আবালবৃদ্ধবনিতা সরস্বতী পূজার আনন্দে মেতে উঠবেন। তার আগে ঘরবাড়িও তো মনের মতো করে সাজানো চাই। সরস্বতী পূজার আবহে কী ভাবে সাজাবেন ঘর? খবর আনন্দবাজার পত্রিকার।

শৈশবে সরস্বতী পূজার কথা বলতেই অনেকের চোখের সামনে ভেসে উঠবে স্কুলে আলপনা দেওয়ার স্মৃতি। ইদানীং ‘এই সব পাওয়া যায়’-এ শহরের প্লাস্টিকের স্টিকার দেওয়া আলপনাও কেনা যায় দোকান থেকে। এই সরস্বতী পূজাতে না হয় সেই সব কৃত্রিমতা দূরে রেখে আগের দিন রাতে খড়িমাটি ভিজিয়ে পূজার সকালে ঠাকুরের সামনে, দরজার সামনে, বারান্দায় আপন মনের কল্পনা মিশিয়ে একে ফেলুন আলপনা। সাদা আলপনার মাঝে রাখতে পারেন অন্যান্য রঙের ছোঁয়া। ভাল লাগবে।

অনেকেই আছেন যারা ঠাকুরের একটু বড় মূর্তি পছন্দ করেন। ঘর জুড়ে আলো করে থাকবেন সরস্বতী। ঠাকুরের মূর্তির চারপাশ খালি না রেখে থার্মোকল দিয়ে সাজিয়ে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে ফেলুন। থার্মোকল কেটে হাঁস, ফুল, আরও বিভিন্ন নকশা তৈরি করতে পারেন। পলাশ ফুলের মালা গেঁথেও এর সঙ্গে ঝুলিয়ে দিতে পারেন।

নানা রঙের কাগজ একই মাপে লম্বা করে কেটে দেওয়ালে টাঙিয়ে দিন। শীতের পারদ খানিক উঠলেও উত্তুরে হাওয়া ওঠে মাঝেমাঝেই। সেই হাওয়ায় কাগজগুলি মাঝেমাঝে দুলে উঠলেই ফিরে যেতে পারেন ছোটবেলায়।

সযত্নে রাখা টুনি বাল্বগুলি বার করে ঠাকুরের মণ্ডপের চারপাশ, দেওয়াল, বারান্দার গ্রিলের কার্নিশে ঝুলিয়ে দিন। পূজার সন্ধেবেলায় বাড়িটা বেশ আলো আলো হয়ে উঠবে। দিনের বেলার জন্য এলইডি বাল্বও লাগাতে পারেন।

বই, বাদ্যযন্ত্রগুলি গোছানো থাকলেও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আরও এক বার চোখ বুলিয়ে নিন। ঠাকুরের পায়ে বই-খাতা বা বাদ্যযন্ত্রগুলি অর্পণ করার পরে সযত্নে সেগুলি তুলে রাখুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App