×

জাতীয়

নয়টি শরিক দলের সঙ্গে বিএনপির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ এএম

সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের লক্ষ্যে ২০ দলীয় জোটের কয়েকটি শরিক দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত এই বৈঠকে বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপি কোনো উদ্যোগ নিলে তাতে ২০ দলের সমর্থন থাকবে কি না, সে সম্পর্কে শরিকদের মনোভাব জানার চেষ্টা করা হয়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বিকেল চারটা থেকে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। এতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শাহাদাত হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফুর রহমান, ইসলামী ঐক্যজোটের শওকত আমিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) আবু তাহের, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদা, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, মুসলিম লীগের জুলফিকার বুলবুল উপস্থিত ছিলেন।

এ বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কিছু না জানানোর নির্দেশনা থাকায় কেউ কথা বলতে রাজি হননি। তবে বৈঠকে উপস্থিত থাকা একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘আমি যা বুঝেছি তা হচ্ছে, বিএনপি একটি বৃহত্তর ঐক্যের জন্য কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে কেউ কেউ জামায়াতকে প্রতিবন্ধক মনে করছে। বিএনপি এ প্রতিবন্ধকতা টপকানোর কৌশল খুঁজছে। ঐক্যের স্বার্থে তারা কোনো পদক্ষেপ নিলে ২০-দলের শরিকরা যেন একমত থাকে।’

বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। বৃহত্তর ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে মহাসচিবসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেয়ার বিষয়েও আলোচনা হয়। তারই অংশ হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় ২০ দলীয় জোটের ৯টি শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App