×

জাতীয়

করোনার টিকার ১ বছর: ১০ কোটির মাইলফলক ছোঁয়ার অপেক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১০ এএম

দেশে করোনার গণটিকাদান কর্মসূচির ১ বছর পূর্ণ হলো আজ। গত বছরের ৭ ফেব্রুয়ারি এ কর্মসূচি শুরু করা হয়। ঠিক এক বছর পর দেশে প্রথম ডোজ টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে রয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে করোনা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র তুলে ধরা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে। সেখানে করোনার টিকার তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

বুলেটিনে জানানো হয়, দেশে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি মানুষ। প্রান্তিক, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের টিকাকেন্দ্রে যাওয়া ও টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার। এর মধ্যে ১ কোটি ৪১ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬ লাখ।

দেশে এক বছর ধরে করোনার টিকা দেয়া হচ্ছে। করোনার টিকা দেয়ার গতি বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর একাধিক বিশেষ কর্মসূচি বা ক্যাম্পেইন করেছে। এসব কর্মসূচিতে করোনার জন্য নির্ধারিত টিকাকেন্দ্র ছাড়াও ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডে কয়েক দফায় টিকা দেয়া হয়। বর্তমানে কমিউনিটি ক্লিনিকেও টিকা দেয়া হচ্ছে।

সংক্রমণ পরিস্থিতি নিয়ে নাজমুল ইসলাম বলেন, দুই দিন ধরে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে সামগ্রিক করোনা সংক্রমণ নিম্নমুখী, তা এখনও বলার সময় হয়নি। শনাক্তের বিপরীতে দৈনিক মৃত্যু বেশি হচ্ছে।

দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই ঢাকায় সংক্রমণের প্রবণতা বেশি। তবে এখন ঢাকার হাসপাতালগুলোয় কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা আছে ৫ হাজার ২৫৩। এর মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালগুলোর ওপর মাত্রাতিরিক্ত চাপ এখনো তৈরি হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার মতো নিয়মগুলো মানলে পরিস্থিতি অনুকূলেই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App